“শিক্ষা মানুষকে শুধু আলোকিত করে না, তাকে করে সচেতন, মানবিক ও দায়িত্ববান।
আলো স্বাস্থ্য ও শিক্ষা পরিবার সেই আদর্শকে ধারণ করে একবিংশ শতাব্দীর উপযোগী দক্ষ, নৈতিক ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞানের পাশাপাশি চরিত্র ও মূল্যবোধে সমৃদ্ধ হয়—এটাই আমাদের প্রধান অঙ্গীকার।
শিক্ষাপ্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর মন, মানসিকতা ও মানবিকতাকেও গড়ে তোলে।
এই পথে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল অংশীজনের সহযোগিতাই আমাদের চলার পথকে মজবুত করে।
আসুন, আমরা সবাই মিলে আলোর পথে চলি—সততা, সংবেদনশীলতা ও স্বপ্নের অনুপ্রেরণায়।
— প্রতিষ্ঠাতা
জনাব আলাউদ্দিন সাহেব
আলো স্বাস্থ্য ও শিক্ষা পরিবার